শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভিকারুন নিসার নতুন অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুন নাহার। তিনি বর্তমানে মিরপুরের রূপনগর দুয়ারীপাড়া কলেজের অধ্যক্ষ।হিসেবে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই অধ্যাপককে প্রেষণে ভিকারুননিসার অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর ভিকারুন নিসার বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রেষণ প্রত্যাহারক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ওই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে নিজ বেতন বেতনক্রমে (প্রেষণ প্রত্যাহারক্রমে) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD