শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

দেশের অধিকাংশ অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশের অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে দিনের আবহাওয়া শুস্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গল ও খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সদরে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বদলগাছীতে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD