রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সালমা ও হেনার নেতৃত্বে জাতীয় মহিলা পার্টির নতুন কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় মহিলা পার্টির কমিটি বিলুপ্ত করে ৭৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এই কমিটি অনুমোদন করেন।

নতুন কমিটিতে আগের কমিটির সভাপতি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে আহ্বায়ক এবং চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নিকে সদস্য সচিব করা হয়েছে।

পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে আগামী ৪ মাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে জেলা সম্মেলন করে কেন্দ্রীয় সম্মেলন করার শর্তে জাতীয় মহিলা পার্টির এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD