শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

উহানে সংক্রমণ সরকারি হিসাবের ১০ গুণ বেশি, দাবি গবেষকদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল অন্তত ৫ লাখ মানুষ। আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে যা বলা হচ্ছে বাস্তবে তার ১০ গুণ বেশি। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

চীনের হুবেই প্রদেশের উহানসহ বিভিন্ন শহরের মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করছিল চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশন (সিডিসি)। তাতেই উঠে এসেছে এমন চিত্র। সোমবার (২৮ ডিসেম্বর) ওই গবেষণার ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সিডিসি। তবে সেই ফলাফল অন্য কোথাও প্রকাশ করেছে কিনা সেটা উল্লেখ করেনি তারা।

করোনার উৎসস্থল উহানের ৩৪ হাজার বাসিন্দার রক্তের নমুনা পরীক্ষা করেছে সিডিসি। এছাড়া বেইজিং ও সাংহাইয়ের মতো শহরেও পরীক্ষা চালায় তারা। নমুনা পরীক্ষা করা হয়েছিল গুয়াংডং, জিয়াংসু, সিচুয়ান এবং লিয়াওনিং রাজ্যেও। মূল উদ্দেশ্য ছিল, জনসাধারণের মধ্যে করোনা সংক্রমণের মাত্রা কেমন সেটা যাচাই করা।

গবেষণার ফলাফল রীতিমত বিস্মিত করেছে গবেষকদের। উহানের জনসংখ্যা ১ কোটির কিছু বেশি। সেখানে ৪.৩ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি ধরা পড়েছে। অথচ উহান মিউনিসিপল হেলথ কমিশনের তথ্য অনুসারে উহান শহরে করোনা সংক্রমণ রোববার পর্যন্ত মাত্র ৫০ হাজার ৩৫৪ জন।

উহানের বাইরে করোনা সংক্রমণের মাত্রা আরও কম। হুবেই প্রদেশের অন্যান্য শহরে মাত্র দশমিক ৪৪ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি ধরা পড়েছে। আবার হুবেই প্রদেশের বাইরে ১২ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করে মাত্র ২ জনের শরীরে ওই অ্যান্টিবডি পাওয়া গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD