শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

ভালোবাসায় পোষ মেনেছে বনের সজারু!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাঁওতালপাড়ায় পোষ মেনেছে বনের সজারু। পাড়ার লোকজনের সঙ্গে দারুণ সখ্যতা হয়েছে বনের সজারু। বিস্ময়কর হলেও লোকালয়ে মনের মতো ঘুরে বেড়াচ্ছে সজারুটি। সজারুটি দেখতে অনেকে ভিড় করছেন সাঁওতালপাড়ায়।

বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, পাহাড়ে অনেকে খাবার হিসেবে সজারু শিকার করলেও পানছড়ির সাঁওতালপাড়ায় সজারুটি মানুষের ভালোবাসায় বড় হচ্ছে। পাহাড়ি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ভিন্ন নামে পরিচিত। চাকমা সম্প্রদায়ে খুদুক, মারমায় প্রু, ত্রিপুরায় মাসুংদুই ও সাঁওতাল সম্প্রদায়ে ঝিনক নামেই পরিচিত।

সামাই সাঁওতালের বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে সজারু ছানাটি। তার চলার পথে কেউ বাধা দিলেই পুরো গা জুড়ে মেলে দেয় শতাধিক কাটা।

স্থানীয় সামাই সাঁওতালের ছেলে বর্ষ সাঁওতাল জানান, সব ধরনের খাবার দিলেই খায়। তবে বাঁশকুড়ল, ভাত, দুধ এসব বেশি পছন্দ করে।

সামাই সাঁওতালের স্ত্রী জবা বলেন, মাস তিনেক আগে জঙ্গলে তরকারি খুঁজতে গিয়ে সজারুর ছানাটিকে পানিতে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসি। সেই ছোট্ট প্রাণীটি আজ অনেক বড়ো হয়েছে। ঘরের এক কোনে বিছিয়ে দেয়া খড়ে মন চাইলে ঘুমায়। বর্তমানে প্রাণীটি আমাদের পরিবারের সদস্যের মতো। সবাই তাকে আদর করে। গায়ে হাত বুলিয়ে দিলে মনের আনন্দে ঘুমায়।

খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল আফসার বলেন, সজারু পোষ মানার বিষয়টি আশ্চর্যজনক। এ প্রাণী তো লোকালয়ে পোষ মানার কথা না। এরা সাধারণত পাহাড়ের গর্তে থাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD