শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নিয়েও করোনায় আক্রান্ত নার্স!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

লাইট নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফাইজারের টিকা গ্রহণ করার এক সপ্তাহ পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন মার্কিন নার্স। ৪৫ বছর বয়সী ম্যাথিউ ডব্লিউ গত ১৮ ডিসেম্বর ফাইজারের টিকা গ্রহণ করেন। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

এটা তেমন অনাকাঙ্ক্ষিত কিছু নয়। টিকা নেওয়ার পর প্রতিরোধ তৈরি হতে খানিকটা সময় লাগে বলে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিসি নিউজকে জানিয়েছেন।

আরও পড়ুন :

সিরিয়ায় বাসে সশস্ত্র হামলায় ৩৭ জনের মৃত্যু

করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে

২০২০ সালে জম্মু-কাশ্মিরে ৪৭৪ হত্যা

‘বিএনপির গণ্ডগোলের চেষ্টা জনগণ প্রতিহত করবে’

ক্যালিফোর্নিয়ার দুটি হাসপাতালে কর্মরত ম্যাথিউ এবিসি নিউজকে বলেছেন, টিকা গ্রহণের পর একদিন তার বাহুতে যন্ত্রণা ছিল, তবে আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। ঘটনার ৬ দিন পর বড়দিনে (২৫ ডিসেম্বর) এসে ম্যাথিউ হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তার ঠান্ডা লাগতে থাকে এবং পরবর্তীতে পেশির ব্যথা ও ক্লান্তি শুরু হয়।

এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার একদিনের মাথায় ম্যাথিউ একটি পরীক্ষাকেন্দ্রে গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করান এবং পজিটিভ শনাক্ত হন।

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান র‍্যামার্স অবশ্য একে তেমন অনাকাঙ্ক্ষিত মনে করছেন না। তিনি এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে জানি যে, শরীরে সুরক্ষার প্রক্রিয়া শুরু হতে ভ্যাকসিন প্রয়োগের পর থেকে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। আমরা মনে করি, প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশ সুরক্ষা দেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর আপনার ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD