শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি ও ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতরা হলেন- হাসান মাহমুদ, মানিক কুমার প্রামাণিক, মো. শরিফুল ইসলাম, রিপন কুমার, নাফিউল ইসলাম তাহসিন, রকিবুল হাসান ও রাশেদুল সজিব।

সিআইডি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে হাসান মাহমুদ ও রাশেদুল সজিবকে গত ২২ ডিসেম্বর রাজধানীর মালিবাগ মোড় থেকে আটক করা হয়।

এদের তথ্যের ভিত্তিতে বাকিদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD