শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হ্যাবিট গ্ল্যাডিয়েটরস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাবিট গ্ল্যাডিয়েটরস। দলটি ২৬ রানে লিজেন্ডস অব টাঙ্গাইলকে হারিয়ে প্রথম বারের মতো আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে দু’দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকমের প্রধান উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম।

এ ছাড়া টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন মানিক ও মাতিনুজ্জামান সুখন উপস্থিত ছিলেন ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD