শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাজ্যে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন রূপ জেকে বসেছে যুক্তরাজ্যে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সেখানে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। অন্যদিকে বৃহস্পতিবার সেখানে মারা গেছে ৯৬৪ জন। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৫১২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৫২ জন। গেল এক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪.৩ শতাংশ। গেল কয়েকদিনে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে।

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের দুটি রূপ দেখা গেছে। যেগুলো প্রকৃত করোনাভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যবাসীকে নতুন বছর ঘরে বসেই পালন করতে বলা হয়েছে। বিধি-নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD