শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। শনিবার (২ জানুয়ারি) সৌরভ গাঙ্গুলি সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়।

উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়। সেখানকার ডাক্তাররা আশঙ্কা করছেন মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলির অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি আছেন তিনি।

নিয়মমাফিক সকালে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলী। শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাথা ঘুরে পড়ে যান বর্তমানে ভারতীয় বোর্ডের সভাপতি ‘প্রিন্স অব ক্যালকাটা’। কলকাতার আনন্দবাজার পত্রিকা গাঙ্গুলির পারিবারিক সূত্রে জানিয়েছে, পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি।

সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি আনন্দবাজারকে বলেছেন, ‘সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ও এখন স্থিতিশীল।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD