শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৌরভের হৃদযন্ত্রে তিনটি ব্লক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।

শনিবার গভীর রাতে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, করোনানি এনজিওগ্রাফি করানোর পর তিনটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন :

আগামী দু’দিন রাতের তাপমাত্রা আরো বাড়বে!

ধুনটে ৫ হাজার শিক্ষার্থী পাঠ্যবই বঞ্চিত

বাড়লো মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময়

হিন্দুস্তান টাইমস বলছে, এদিন নিজ বাসভবনে জিম করার সময় বুকে ব্যথা অনুভূত হয় সৌরভের। এর পর বমিও করেছিলেন তিনি। তার কিছুক্ষণ পর দক্ষিণ কলকাতার বেসরকারি ওই হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় ভারত ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে।

৪৮ বছর বয়সী সৌরভের হাসপাতালে নেয়া হলে মুহূর্তেই এই সংবাদ ছড়িয়ে পড়ে। ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ খ্যাত এই তারকার রোগমুক্তি কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিতে দেখা যায়।

ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা তার ছবিসহ পোস্ট দিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও খোঁজ নিয়েছেন কলকাতার প্রিন্স খ্যাত সাবেক এই ব্যাটসম্যানের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD