শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ঢাকাতেই ৩১৭ চিকিৎসক করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক : রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ৩৮৩ জন চিকিৎসক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩১৭ জন ঢাকা বিভাগের চিকিৎসক।

সোমবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত চিকিৎসকদের তথ্য হালনাগাদ করা বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

অন্যান্য বিভাগের মধ্যে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত দেশে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছিল ৩৭১ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ছিল ৩০৫ জন চিকিৎসক। একদিনের ব্যবধানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩-তে। ফলে হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় আরও ১২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৯১৩।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD