শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ময়লা ফেলা নিয়ে তর্কে রাজধানীতে পুলিশ পরিদর্শককে ছুরিকাঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়লা ফেলা নিয়ে তর্ক-বিতর্কে রাজধানীর শান্তিবাগে নিজ বাসার নিচে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক আমজাদ হোসেন (৪৪)। আজ শনিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আমজাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় বাড়ির নিচতলায় একটি অফিসে বসে অন্যদের সঙ্গে আলাপ করছিলাম। এসময়, সেখানে উপস্থিত আমাদের প্রতিবেশী হাফিজুর রহমান হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। হাফিজকে শান্ত করার চেষ্টা করলে, সে তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে আমার ডান কানের ওপরে আঘাত করে।

জানা গেছে, এই ঘটনায় আহত পুলিশ পরিদর্শক আমজাদ হোসেনকে ভবনের বাসিন্দারা উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন :

উইন্ডিজ সিরিজের দল ঘোষণা আজ

মার্কিন স্পিকার ও সিনেট নেতার বাড়িতে হামলা

নাইজারে সন্ত্রাসী হামলায় ৭৯ জন নিহত

কোন দেশে কতো মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে

ওই ভবনের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ডি এম শহিদুজ্জামান বলেন, পুলিশ পরিদর্শক আমজাদকে হাফিজ ও তার দুই সঙ্গী আক্রমণ করে। এসময়, ভবনের অন্যান্য বাসিন্দারা এসে আমজাদকে উদ্ধার করে এবং হাফিজকে আটক করে। কিন্তু পরে হাফিজের আরও কয়েকজন সহযোগী ও পরিবারের সদস্যরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলম বলেন, ভবনের পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আমজাদকে ছুরিকাঘাত করেন হাফিজুর। এ ঘটনার পর থেকে সে পলাতক। তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সূত্র : আরটিভি নিউজ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD