শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারত থেকে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

ভারত থেকে টিকা রফতানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বলেছে, অন্য দেশে টিকা রফতানির অনুমতিই পায়নি তারা। সেখানে নিষেধাজ্ঞার কোনো প্রশ্নই নেই।

সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন দিল্লিতে বিবিসির ইয়োগিতা লিমায়িকে জানিয়েছেন, টিকা রফতানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়। কারণ তাদের টিকা রফতানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

অন্যদিকে রফতানি শুরুর আগেই প্রতিষ্ঠানটি ভারত সরকারকে ১০ কোটি টিকা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ফলে মুহূর্তে তারা টিকা রফতানি করতে পারবে না।

এদিকে তিন কোটি টিকার জন্য অগ্রিম ৬শ’ কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা দিতে রাজি হওয়ার পর বাংলাদেশ এই টাকা দেয়।

আগামী মাস থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে টিকা দিতে পারবে কি না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় দিল্লির হাইকমিশন এবং দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সকাল থেকেই যোগাযোগ করা হয়।

দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান সংবাদ সম্মেলনে বলেন, টিকার ব্যাপারে ভারতের সঙ্গে বাংলাদেশের যেহেতু জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি হয়েছে, সে কারণে যথাসময়ে টিকা পেতে কোনো সমস্যা হবে না।

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপারে, আমাদের ব্যাপারে না। হাইকমিশন থেকে এটা পরিষ্কার করে দিয়েছে।

জরুরি সংবাদ সম্মেলনে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। তিনিও বলেন, এটা কোনো সমস্যা হবে না, সমাধান হয়ে যাবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD