শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ইংল্যান্ডে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে নতুন রূপ জেকে বসেছে যুক্তরাজ্যে। প্রতিদিন গড়ে অর্ধলক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হতে পারে। সেটা সামাল দিতে স্থানীয় সময় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন। খবর বিবিসির।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গেল মার্চে প্রথম দফা লকডাউন ঘোষণা করেছিল যুক্তরাজ্য। দশ মাস পর আবার তারা লকডাউন ঘোষণা করলো। এবারের পরিস্থিতি আরো নাজুক। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডও লকডাউন ঘোষণা করবে।

এই লকডাউন চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। এ সময়ে কাজ এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা ঘরে বসে অফিস করতে পারবে না তাদের অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবগুলো স্কুল ও কলেজ অনলাইন প্লাটফরমে ক্লাস নিতে শুরু করবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের অধিক মানুষ। গেল এক সপ্তাহ ধরে সেখানে দৈনিক ৫০ হাজারের অধিক মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD