শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার নতুন রূপের বিরুদ্ধে চীনের টিকা কার্যকর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের পরিবর্তিত রূপটির বিরুদ্ধে চীনের সিনোফার্মের টিকা কার্যকর বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের প্রেসিডেন্ট এ দাবি করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে সাংহাইয়ে চীনা চিকিৎসকদের কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছিল। এতে করোনার পরিবর্তিত রূপটির বিরুদ্ধেও টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

গত সপ্তাহে সিনোফার্মের টিকাকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে চীনা কর্তৃপক্ষ। করোনার বিরুদ্ধে ৭৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত টিকাটি। দুই থেকে চার সপ্তাহের ব্যবধানে এর দুটি ডোজ নিতে হয়।

চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং শিয়াওমিং সোমবার বলেছেন, ‘কোভিড-১৯ ভাইরাসের বর্তমান পরিবর্তিত রূপটি টিকাকে অকার্যকর করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি।’

প্রাথমিকভাবে চীন ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের টিকা দিচ্ছে। বয়স্ক বা বৃদ্ধদের বেলা টিকা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD