শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেস্টে আফগানিস্তানের নিচে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে অবমনন ঘটেছে বাংলাদেশের। টাইগাররা এখন অবস্থান করছে মাত্র চার টেস্ট খেলা আফগানিস্তানের নিচে।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসির) হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে ৯ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।

দুই ধাপ এগিয়ে ১১ থেকে ৯য়ে এসেছেন রশিদ খানরা। তাদের রেটিং পয়েন্ট ৫৭। আর ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের আগমন ঘটে বাংলাদেশের প্রায় প্রায় ১৭ বছর পরে। ভারতের বিপক্ষে ২০১৮ সালের জুনে অভিষেক টেস্ট খেলা দলটি এখন পর্যন্ত খেলে মাত্র চারটি ম্যাচ। তার মধ্যে দুটিতে জয় দুটিতে হার। টাইগারদের বিপক্ষে একমাত্র ম্যাচেও দলটিতে জেতে ২২৪ রান।

অন্যদিকে ২০০১ সালে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচ খেলে ১১৯টি। তার মধ্যে হার ৮৯টি। ড্র ১৬টি আর জয় মাত্র ১৪টিতে। হার-জিতের ছোট এই পরিসংখ্যানে বোঝা যায় সাদাপোশাকে কতটা অসহায় মুমিনুল-মুশফিকরা।

সময়ের সঙ্গে পারফরম্যান্সে আসার কথা পরিবর্তন। কিন্তু টেস্ট ক্রিকেটে হচ্ছে যেনো এর উল্টোটা। রঙিন পোশাকে যতটা উজ্জ্বল দেখা যায় সাদা পোশাকে ততটাই ধূসর’। গত দুই বছরে ৭টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ইনিংস ব্যবধানেই হারে পাঁচটি ম্যাচে।

তবে টাইগারদের সামনে আফগানিস্তানকে আবার পেছনে ফেলার সুযোগ আছে। ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেলে আবারো এগিয়ে যাবে বাংলাদেশ। তখন রেটিং পয়েন্ট দাঁড়াবে ৬৬। সময় বলে দেবে মুমিনুলরা আবার পেছনে ফেলতে পারবেন কী না আফগানদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD