বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণাধীন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) এবং বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এ ফল প্রকাশিত হয়।
এতে ৫টি বিষয়ে এক হাজার ৯৩২ জন উত্তীর্ণ হয়েছেন।

তাদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদে এক হাজার ২৯ জন, রেডিওগ্রাফিতে ৩৭১, ডেন্টালে ২৪৬, ফিজিওথেরাপিতে ২৩০ এবং রেডিওথেরাপিতে ৫৬ জন উত্তীর্ণ হন।

প্রকাশিত ফলে উল্লেখ করা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। রাজধানীর মহাখালী টিবি গেটে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র ও সব সনদের মূলকপিসহ এক সেট সত্যায়িত ফটোকপি নিয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাস্থলে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেয়া হবে না।

গত ১২ ডিসেম্বর ঢাকার ৯টি কেন্দ্রে মেডিকেল টেকনোলজিস্ট পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩ হাজার ৫২২ প্রার্থী অংশ নেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD