শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা রোগীদের আশা দেখাচ্ছে আরও দুই ওষুধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : মারাত্মকভাবে অসুস্থ করোনা রোগীদের ক্ষেত্রে রুমাটইড আর্থ্রাইটিসের ওষুধ অ্যাকটেমরা বা সানোফির কেভজারা মৃত্যু হার এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার সময় ব্যাপকভাবে কমিয়ে আনতে পারে।

একটি গবেষণা প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এ গবেষণার ফল এখনও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের স্বাধীন পর্যালোচনার অপেক্ষায় আছে। দেখা গেছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ (রোগ প্রতিরোধ ক্ষমতাকে যা দমিয়ে রাখে) অ্যাকটেমরা ও কেভজারা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার ৮.৫ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে।

এ গবেষণায় যুক্ত ছিলেন লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক অ্যানটোনি গর্ডন। তিনি বলেন, এর মানে হলো– হাসপাতালে যাদের ওই দুটি ওষুধের মধ্যে একটি দেয়া হয়েছে, তাদের প্রতি ১২ জনের মধ্যে বাড়তি একজনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে।

খবরে বলা হয়, মানুষের হাতে থাকা কিছু ওষুধ যে করোনা রোগীদের চিকিৎসায় লাগতে পারে, সেই আত্মবিশ্বাসকে জোরদার করবে এই গবেষণার ফল।

যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, প্রাণ বাঁচানোর পাশাপাশি হাসপাতাল ও আইসিইউয়ের ওপর চাপ কমাতে এসব ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD