শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

রংপুরে করোনায় আক্রান্ত শনাক্ত আরও ১৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : রংপুরে ৭ জনসহ বিভাগের পাঁচ জেলায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সোমবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে গাইবান্ধা পলাশবাড়ির লাবনী আক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাধ্যমে দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে রংপুর জেলায় ২৮ জন ও রংপুর বিভাগে ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী বলেন, প্রতিদিন বিভাগের ৮ জেলা থেকে সন্দেহভাজনদের নমুনা আসছে। সোমবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD