শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়তে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে।

শনিবার (৯ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ছুটি বাড়াতে হতে পারে। প্রধানন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চলমান থাকবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্কুল খোলার মতো কোনো অবস্থা নেই। এ পরিস্থিতিতে ১৬ জানুয়ারির পর আবারও ছুটি বাড়াতে হতে পারে। শিক্ষামন্ত্রী সরকার প্রধানের সঙ্গে কথা বলে কতদিন ছুটি বাড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষপ্রতিষ্ঠানের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে। দু’একদিনের মধ্যে এ বিষয়ে জানা যাবে।

এদিকে, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়। গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ছুটির কথা জানায়।

সূত্র : রাইজিংবিডি.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD