সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

তিন মাসের পারিশ্রমিক অসহায়দের দিলেন আশরাফুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

 

জাতীয় দলের নয়, তবে জাতীয় ক্রিকেট লিগ খেলার কারণে বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত মোহাম্মদ আশরাফুলসহ আরও ৯৬জন ক্রিকেটার। সে হিসেবে বিসিবির কাছ থেকে নিয়মিত পারিশ্রমিক পেয়ে থাকেন তারা। করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায়, চুক্তিতে থাকা প্রথম শ্রেণির ক্রিকেটারদের তিন মাসের পারিশ্রমিক একসঙ্গে দেয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। সেই তিন মাসের পারিশ্রমিক করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে দান করে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

জাতীয় দলের খেলছেন কিংবা আগে খেলেছেন- এমন ২৭ জন ক্রিকেটার তাদের এক মাসের পারিশ্রমিকের অর্ধেক দিয়ে মোট ৩১ লাখ টাকা করোনা মোকাবেলার তহবিলে দান করেছিলেন। এর বাইরেও ক্রিকেটাররা যে যার জায়গা থেকে লড়াই করে যাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের।

এরই মধ্যে মুশফিক, সাকিব এবং আশরাফুলরা ঘোষণা দিয়েছেন তাদের প্রিয় এবং রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে দান করার। সাকিব আল হাসানের বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে দিয়ে ২০ লাখ টাকায় বিক্রিও হয়েছে।

করোনার কারণে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগসহ ঘরোয়া ক্রিকেটের নানা আসর। যে কারণে বেশ কিছু ক্রিকেটার আর্থিক সঙ্কটে পড়ে গেছেন বলেও খবরে প্রকাশ। যে কারণে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় লিগে খেলা চুক্তিভুক্ত ৯৬জন ক্রিকেটারকে তিন মাসের পারিশ্রমিক একসঙ্গে প্রদান করেছে।

প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে বিসিবির চুক্তিতে রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনিও একসঙ্গে তিন মাসের পারিশ্রমিক পেয়েছেন বিসিবির কাছ থেকে। সব মিলিয়ে তার একাউন্টে এসেছে প্রায় ৮৫ হাজার টাকা।

এই টাকাটা আশরাফুল নিজে গ্রহণ করেননি। ব্যায় করে দিয়েছেন করোনার কারণে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য। মোহাম্মদ আশরাফুল নিজেই আজ এ তথ্য জানিয়েছেন জাগো নিউজকে। তিনি বলেন, ‘বিসিবির কাছ থেকে তিন মাসের যে পারিশ্রমিক একসঙ্গে পেয়েছি, সেগুলো দান করেছি করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে।’

আশরাফুল আরো বলেন, ‘এখানে টাকার অঙ্কটা হয়তো খুব বেশি নয়। ৮৫ হাজার টাকা। তবে, বিসিবি থেকে আসার পর সিদ্ধান্ত নিই এগুলো আমি দিয়ে দেবো করোনা ক্ষতিগ্রস্থদের সাহায্যে।’

তবে কোনো ফান্ডে এই টাকা জমা দেননি আশরাফুল। নিজ এলাকার কিছু অসহায় মানুষ এবং বিসিবিতে কাজ করা অসহায় টিম বয়, গ্রাউন্ডসম্যানসহ ছোট কাজ করা অন্য স্টাফদের এই টাকা দান করেছেন তিনি। করোনায় সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে এই মানুষগুলোও পড়ে গেছেন নিদারুণ অর্থকষ্টে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD