শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

৩৫ মাস পর হিলি দিয়ে এল ভারতীয় চাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

জেলা প্রতিনিধি, দিনাজপুর : দীর্ঘ ৩৫ মাস পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করা হয়েছে। দেশে চালের বাজার স্বাভাবিক রাখতে আমদানি করা চালের প্রথম চালানের ১১২ মেট্রিক টন দেশে পৌঁছেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মেসার্স জগদিশ চন্দ্র রায়ের ১১২ মেট্রিক টন চালের প্রথম চালানের ৩টি গাড়ি শনিবার (৯ জানুয়ারি) দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

মেসার্স জগদিশ চন্দ্র রায়ের ম্যানেজার শ্রী পদ জানান, সরকারের বিভিন্ন শর্তাবলী মেনে ১০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছি। আজ আমাদের প্রথম চালানের ৬০০ মেট্রিক টনের মধ্যে ১১২ মেট্রিক টন স্বর্ণা-৫ জাতের চাল দেশে প্রবেশ করল। আশা করছি অন্যান্য আমদানিকারকদের আমদানিকৃত চাল দুয়েক দিনের মধ্যে বন্দরে প্রবেশ করবে। আর চাল আমদানি শুরু হলে এবং সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে চালের দাম কমে আসতে শুরু করবে।

এদিকে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে চালের চালান এল। বন্দরে ৩৫৬ ডলারে চাল আমদানি করা হচ্ছে। বন্দরের অনান্য প্রতিষ্ঠানও চাল আমদানির জন্য এলসি করেছে। চাল আমদানি পুরোদমে শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে।

সূত্র : জাগো নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD