শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকার একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে। নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অগ্নিদগ্ধ হয়ে একজন মহিলাসহ ৪ জন মারা যায়।

সূত্র : আরটিভি অনলাইন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD