শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

আইআইসিসিআই বেস্ট এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা এমডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ইন্ডিয়ান ইম্পোটার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইআইসিসিআই) বেস্ট এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২১ পেলেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এই পুরস্কার গ্রহণ করে দেশের শীর্ষ এই শিল্পপতি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্য আমরা এগিয়ে নিয়ে যাব।

সোমবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে আইআইসিসিআই বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা। এছাড়া এই পুরস্কারে ভূষিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিক্রম কুমার দোরাইস্বামী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও আইআইসিসিআই পরিচালক টি কে পান্ডে।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য উভয় দেশ এক সঙ্গে কাজ করছি। বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার একশটি ইকোনোমিক জোন প্রস্তুত করেছে। দুই দেশের যৌথ সম্পর্ক ব্যবসার সফলতা নির্ভর করে। করোনাকালেও অর্থনীতি সচল রাখতে পুরো ব্যবসায়ী সমাজ কাজ করছে।

ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক রক্তের। প্রযুক্তি, কর্মসংসস্থান ও বিনিয়োগে ভর করে বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবী হবে।

দোরাইস্বামী আরও বলেন, আধুনিক বাণিজ্যে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের বিশ্বাস এর মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ে। ব্যবসা বাণিজ্যে একই সঙ্গে বড় হওয়া যায়। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়ের মাধ্যমে আমরা প্রযুক্তি, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন নতুন দ্বার উন্মুক্ত করতে পারব। ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মেট্রো পলিটন চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব থাকলে সকলেই নিরাপদ থাকবে। সীমান্তেও শান্তি বজায় থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা, সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি সৈয়দ শামীম রেজা, সিইও সুকান্ত কাশারি সুমন।

অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD