শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

কক্সবাজারের উখিয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জাফর আহমেদ (৩২) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনির আহমদ (৩০)।

বালুখালীর শাহপরীরদ্বীপ হাইওয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে টেকনাফমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুই যাত্রী আহত হন।

তাদের গুরুতর অবস্থায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD