শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে হওয়া দুই মামলার আবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নগর ভবনে ঘুড়ি উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার আবেদন করা হয়।

একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিমকোর্টের আইনজীবী সারোয়ার আলম।

এদিকে আজ দুটি মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। এর মধ্যেই মেয়র তাপসের পক্ষ থেকে এ ধরনের আহ্বান এলো।

গত শনিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন।

পর দিন রোববার এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। এর পর গতকাল সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার কথা জানান তাপস।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD