শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে কেশবপুরে সড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুকে আটকের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে কেশবপুরে আওয়ামী লীগ সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছে। যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে সকাল থেকে তারা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বাস যাত্রীরা।

সড়ক অবরোধের নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা অবরোধে অংশ নেন। পরে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ।

সড়ক অবরোধের খবর পেয়ে সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) শোয়েব আহমেদ খান ঘটনাস্থলে এসে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পর সকাল ১১টা ১৫ মিনিটে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সোমবার রাতে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুসহ চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে দাবি করেছেন দলের নেতারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD