শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ চেয়ে রিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

নারীদের জন্য যাত্রীবাহী ট্রেনে নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে।

বুধবার আবেদনকারীর হয়ে রিটটি করেন আইনজীবী মমতাজ পারভীন। রিটে রেলসচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারীর আইনজীবী মো. আজমল হোসেন বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির জন্য রিটটি উপস্থাপন করা হবে।

রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে আইনজীবী আজমল হোসেন বলেন, রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা।

এমনকি আইনে ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথা বলা আছে।

আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়।

রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারায় বর্ণিত বিধানের বাস্তবায়ন দেখা যায় না; তাই রিটটি করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD