শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

স্ত্রীর মৃত্যুর খবর শুনেই স্বামীর মৃত্যু; কী হবে ৯ দিনের শিশুটির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত স্ত্রী নাদিয়া আক্তার কলির (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মৃত নাদিয়া-মোস্তফা দম্পতির বাড়ি জেলার গলাচিপা উজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে ওই দম্পতির দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গেলো ৬ জানুয়ারি নাদিয়া আক্তার কলি একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের ৮ দিন পর নাদিয়া আক্তার কলি অসুস্থ হয়ে পরলে তাকে বুধবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন হাসপাতালের সামনের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে স্ত্রীকে খাওয়ানোর জন্য গেলে কর্তব্যরত নার্স তাকে বলেন, ‘ওষুধ ফিরিয়ে দিয়ে আসেন, আপনার স্ত্রী মারা গেছে’। স্ত্রীর মৃত্যুর এ খবরটি শোনার সঙ্গে সঙ্গে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী মোস্তফা আকন।

নিহতর পরিবার আরও জানায় প্রায় ছয় বছর পূর্বে মোস্তফা আকনের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত মো. মকবুল হোসেনের মেয়ে নাদিয়া আক্তার কলির বিয়ে হয়। মোস্তফা আকন শহরের বেগম ফজিলাতুননেছা পলিটেকনিক ইনস্টিটিউটের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD