শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের এ তীব্রতার ফলে নিম্নআয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।

রোববার সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। এই তাপমাত্রা গত ২০ ও ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৩ ডিগ্রিতে নেমেছিল বলে আবহাওয়া অফিসসূত্রে জানা যায়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত ২০ ও ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এটিই চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে উপজেলাজুড়ে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। এই মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে। কয়েক দিনের মধ্যে শীত আরও বাড়বে বলে তিনি জানান।

এদিকে শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্বল্প আয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। কনকনে ঠাণ্ডায় সকাল ১০টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। শীতের হাত থেকে রেহাই পেতে শহরের পুরনো গরম কাপড়ের কেন্দ্র সাইফুর রহমান মার্কেটে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মরত ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, ঠাণ্ডাজনিত নানা ভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গত সপ্তাহে এক রাতেই ২০ জন শিশু ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমাদের প্রস্তুতি ও সতর্কতা রয়েছে বলে তিনি জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD