শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভোটের হার সবচেয়ে কম সাভারে, সবচেয়ে বেশি রায়গঞ্জে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৬১ দশমিক ৯২ শতাংশ। শনিবার অনুষ্ঠিত দেশের ৬০টি পৌরসভায় মোট ভোটার ছিলেন ২০ লাখ ৯১ হাজার ৬৮১ জন। এর মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

রোববার নির্বাচন কমিশন সচিবালয় এসব তথ্য জানিয়েছে।

কমিশনের দেয়া তথ্যমতে, সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকার সাভার পৌরসভায়। এ পৌরসভায় ১ লাখ ৮৮ হাজার ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৬৩ হাজার ১৭৯ জন। ভোটের হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ। এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।

এদিকে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়। এ পৌরসভায় ভোট পড়েছে ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ। এখানে ১১ হাজার ৮৬৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১০ হাজার ৯২টি। এ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD