শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ১২টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।

এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বাংলবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD