শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্বাহী বোর্ডের ১৪৮তম সভা। ভার্চুয়াল এই সভায় সোমবার (১৮ জানুয়ারি) হু’র জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান জানিয়েছেন শিগগিরই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। গেল সপ্তাহে ৫০ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুহারও উর্ধ্বমুখী। গেল সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১ লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের।’

তিনি আরো জানান বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি।

সূত্র : রাইজিংবিডি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD