শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রেল স্টেশনে মাছের হাট!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফরম এখন মাছের হাটে পরিণত হয়েছে। সকাল থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত চলছে মাছ বিক্রি। ফলে ট্রেন যাত্রীদের ট্রেনে উঠা-নামা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়াসহ ঘটছে অহরহ দুর্ঘটনা। রেলের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় এ হাট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁর আত্রাইয়ে উপজেলা সদরে অবস্থিত আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন । ঢাকা-চিলাহাটি, চিলাহাটি-খুলনা, চিলাহাটি-রাজশাহী এবং ঢাকা-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনসহ সকল মেইল ট্রেনের স্টপেজ রয়েছে এই স্টেশনে। ফলে প্রতিদিন শত শত যাত্রী স্টেশন থেকে ট্রেনযোগে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে।

যাত্রীদের কথা ভেবে স্টেশনের উন্নয়নে কোনো পদক্ষেপ নেই কতৃপক্ষের। অন্যদিকে প্লাটফরমে বিভিন্ন দোকানপাট, কাঁচা মালের দোকান ও মাছের দোকান বসানো হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

ট্রেন যাত্রী আব্দুল জব্বার, সাথী বেগম ও সোহাগী বেগম বলেন, প্রতিনিয়িত আমরা এ স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করে থাকি। আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে মাছের হাট, বিভিন্ন দোকানপাট ও হকারের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হয়।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, একাধিকবার নিষেধ করার পরও তারা প্লাটফরমে দোকান দেয়। এ স্টেশনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় আমরা আইন প্রয়োগ করে তাদের নিবৃত করতে পারছি না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD