শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তামিমকে স্পেশাল ভালোবাসা জানিয়ে মাশরাফির আওয়াজ একটাই- বাংলাদেশ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

এই প্রথম পুরোপুরি ‘দর্শক’ হিসেবে বাংলাদেশ দলের খেলা দেখছেন মাশরাফি বিন মর্তুজা। তাকে ছাড়াই আগেও খেলেছে বাংলাদেশ। তবে সেই খেলায় মাশরাফি বাদ পড়েননি, বিশ্রামে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে এই প্রথমবারের মতো জাতীয় দল থেকে তাকে নির্বাচকরা বাদ দিয়েছেন। এবং সম্ভবত এই বাদ পড়ার মধ্য দিয়ে মাশরাফির আর্ন্তজাতিক ক্রিকেট ক্যারিয়ারও ফুলস্টপ!

নতুন অধিনায়ক এবং বাংলাদেশ দলের নতুন পথচলার শুরুর সময়ে মাশরাফি এখন ‘সাবেক’ হয়ে পড়ার তালিকায়! নিজের ক্যারিয়ারের এই সঙ্কটময় সময়েও অবশ্য মাশরাফি বাংলাদেশ দল এবং নতুন অধিনায়ক তামিম ইকবালকে শুভেচ্ছা জানাতে ভুলেননি।

নিজের ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি সিরিজ শুরুর আগের দিন সন্ধ্যায় শুভকামনা জানিয়ে লিখেন- ‘বাংলাদেশ ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার, ২০ জানুয়ারি) মাঠে নামছে। পুরো দলের প্রতি রইল শুভকামনা। তামিম ইকবাল খান এর জন্য রইলো স্পেশাল ভালবাসা ও দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা।

আওয়াজ একটাই-বাংলাদেশ।’

মাশরাফি এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক। নতুন অধিনায়ক তামিম ইকবাল এবং পুরো দলের জন্য তার শুভকামনা সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের উজ্জ্বীবিত করবে, তাকে কোন সন্দেহ নেই।

মাশরাফির এই স্ট্যাটাসের কমেন্টস সেকসানে ক্রিকেট কোচ জালাল চৌধুরী বলেন- ‘এমন আশিস থাকলে তামিমের দল না জিতে কোথায় যাবে। সিরিজ আরাম জিতবে, ইনশাআল্লাহ।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD