শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে ৪ শ্রমিক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

বান্দরবানের থানচি উপজেলায় জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কের সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলের তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD