শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোতালিব প্লাজায় আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

রাজধানীর হাতিরপুলের অভিজাত বিপণি বিতান মোতালিব প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোতালিব প্লাজার পঞ্চমতলায় একটি মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে আগুন লাগে।

অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। ওই দোকানের সামান্য কিছু জিনিসপত্র পুড়েছে, অন্য কোনো দোকানে ছড়ায়নি।

তবে কীভাবে সেখানে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD