শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাংলাদেশে করোনা ভ্যাকসিন ট্রায়াল দিতে চায় ভারত বায়োটেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
FILE PHOTO: Small bottles labeled with a "Vaccine COVID-19" sticker and a medical syringe are seen in this illustration taken taken April 10, 2020. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo

বাংলাদেশে করোনা টিকা ট্রায়ালের প্রস্তাব দিয়েছে ভারতের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ভারত বায়োটেক’। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, ‘ভারত বায়োটেক’-এর তৈরি টিকা দেশটিতে চলতি মাসেই জরুরি ভিত্তিতে কিছু মানুষকে দেবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি নিজেদের দেশে যে ট্রায়াল চালিয়েছে, তার তৃতীয় ধাপের ফলাফল এখনো প্রকাশ করেনি।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালকের বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ওই টিকা ট্রায়ালের জন্য প্রস্তাব পেয়েছে। এখন এটি যাচাই-বাছাই করা হবে।

রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘ভারত বায়োটেক’র পক্ষে এই ট্রায়াল চালাতে চায় ঢাকার আইসিডিডিআর, বি। তবে এ বিষয়ে আইসিডিডিআর,বি-এর কোনো কর্মকর্তা এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থাটি।

এর আগে চীনও বাংলাদেশে টিকা ট্রায়াল দিতে চেয়েছিল। এক্ষেত্রে সরকারের সম্মতি থাকলেও আর্থিক চুক্তি নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় আর ট্রায়াল হয়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD