বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

যশোরের হামিদপুর এলাকা থেকে এক লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চারজনকে আটক করেছে ৪৯ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ১২টার দিকে তাদের আটক ও ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যার মূল্যমান এক কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।

আটককৃতরা হলেন- শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের মো. সলেমানের ছেলে মিঠু মন্ডল(২৭), ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম(২৩), সদর উপজেলার ললিতাদাহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা ওরফে হযরত(৪০) ও নওদাগ্রামের তোরাব আলীর ছেলে রাকিবুল হাসান সাগর (২০)।

শুক্রবার বিকেলে বিজিবির এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা। তিনি জানান, বিপুল পরিমান ইউএস ডলার পাচারের লক্ষ্যে চারজন পাচারকারী বেনাপোল থেকে লোকালবাসে যশোর হামিদপুর এলাকায় নেমে ঢাকাগামী বাসে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এমন গোপন সংবাদে পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। এ সময় পাচারকারিরা পালানোর চেষ্টা করে। তবে বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়। তাদের তল্লাশী করে কোমরে বিশেষভাবে রাখা ১৯ বান্ডিলের প্রতিটিতে ১০ হাজার করে মোট এক লাখ ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD