স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এনিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।
আজ শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লাইটনিউজ