শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তামিম সাকিবের পর মুশফিকের হাফসেঞ্চুরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

চট্টগ্রামে হাফসেঞ্চুরির পসরা মেলে বসেছেন টাইগাররা। পঞ্চপাণ্ডবের প্রত্যেককে ফিফটি হাঁকাতে হবে, এমন আইন যেন বেঁধে দেওয়া হয়েছিল। তামিম, সাকিবের দলে যোগ দিলেন মুশফিকও।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

আর প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাসকে হারালেও অর্ধশতক হাঁকিয়েছেন পঞ্চপাণ্ডবের অন্যতম তামিম ইকবাল। ৮০ রলে ৬৪ রান করে আলজারি জোসেফের শর্ট বলে আউট হন তামিম।

এরপর ৮১ বলে ৫১ রান করে রেইফারের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

সাকিব চলে যাওয়ার পর রানের চাকা সচল রাখেন মুশফিক। ৪৭ বলে অর্ধশতক ছুঁলেন মি. ডিপেন্ডেবল। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

হাফসেঞ্চুরির আগে রেইফারের বলে ছক্কা হাঁকান মুশফিক। পরের ওভারেই ফিফটি হাঁকান তিনি। দলীয় ৪৪তম ও আলজারি জোসেফের অষ্টম ওভারের তৃতীয় বলকে ডিপ মিড-উইকেটে পাঠিয়ে ক্যারিয়ারের ৩৯তম ফিফটি করেন মুশফিক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার খেলা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। মুশফিক ৪৯ বলে ৫৪ রান ও রিয়াদ ২৬ বলে ৩০ রানে অপরাজিত রয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD