শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

নারায়নগঞ্জে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ১৪০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

প্রতিনিধি, নারায়নগঞ্জ : নারায়নগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ সুস্থ হননি। তবে ১৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ১৪০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৯২৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৯২৪ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৪২ জনের আর সুস্থ হয়েছেন ৩০ জন।

সূত্র-বাংলাদেশ প্রতিদিনি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD