শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধর্মঘট প্রত্যাহার, সারা দেশে নৌচলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা।

সোমবার রাতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এর আগে দুই লঞ্চ মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে দুপুরে এ ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা।

গত বছল চাঁদপুরের হরিনাঘাটে অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। কেউ মারা না গেলেও লঞ্চ দুটি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মেরিন আদালতে মামলা হয়েছিল। সেই মামলায় দুই লঞ্চের মাস্টার রুহুল আমিন ও আলমাস জামিনে ছিলেন।

সোমবার তারা মেরিন কোর্টে হাজিরা দিতে গেলে আদালত জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়ে দেন। এর প্রতিবাদেই নৌ শ্রমিকরা কর্মবিরতিতে গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD