রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

জিএম কাদের করোনামুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মঙ্গলবার তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

জিএম কাদেরের ব্যক্তিগত চিকিৎসক ও পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ এ তথ্য জানিয়েছেন।

এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ হওয়ার কথা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তার প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী জানান, গত ১২ জানুয়ারি জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছিল। তার কোনো নেতিবাচক উপসর্গ ছিল না।

চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন। করোনা পজিটিভ হওয়ার পর থেকেই রাজধানীসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন হয়েছে দেশের বাইরেও।

প্রেস বিজ্ঞপ্তিতে খন্দকার দেলোয়ার জালালী আরও জানান, জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার খবরে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তারা সমাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দিয়ে মহান আল্লাহর দরবারে শোকরিয়া প্রকাশ করেছেন।

সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, চিকিৎসা সহায়তা দিয়েছেন এবং নিয়মিত সাহস জুগিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিএম কাদের।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD