শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর আরও এক বন্ধুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীর আরও এক বন্ধু মৃত্যুবরণ করেছেন। তিনি অন্য একটি হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওই তরুণীর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা হলেও ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, তেমন কোনো আলামত তিনি পাননি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সেলিম রেজা জানান, ‘অতিরিক্ত মদপানে’ ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বলপ্রয়োগ বা ধর্ষণের কোনো আলামত মেলেনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানতে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে রোববার সকাল ১১টার দিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণীর মৃত্যু হয়। একই ঘটনায় তার আগের দিন তার বন্ধু আরাফাতের মৃত্যু হয় সিটি হাসপাতালে, তবে সে খবর পুলিশ পায় পরে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD