শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

কুড়িগ্রামে ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ি থানার এস আই সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার আটিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল সেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর হাসান (২৯), একই উপজেলার ভাংরীপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) ও হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৯)।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD