শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুড়িগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

কুড়িগ্রামে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী রাসেল বাবুকে ফাঁসির আদেশ দিয়েছেনে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।

ফাঁসির রায়প্রাপ্ত রাসেল বাবু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্রাহাম লিংকন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পিংকী খাতুন শিল্পী জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকসংলগ্ন এলাকার হাতেম আলীর মেয়ে।

রাসেল বাবু নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারসংলগ্ন এলাকার সাইফুর রহমানের ছেলে। তিনি পিংকীর দ্বিতীয় স্বামী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে পিংকীর সঙ্গে পার্শ্ববর্তী বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে সোলায়মান আলীর বিয়ে হয়। বিয়ের তিনমাসের মধ্যে বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

এর কিছুদিন পর অভিভাবকদের না জানিয়ে পিংকী রাসেল বাবুর সঙ্গে পালিয়ে বিয়ে রেজিস্ট্রি করেন।

দেড় বছর একসঙ্গে থাকার পর যৌতুকের জন্য স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান রাসেল বাবু। এ সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা পিংকী তার বাবার বাড়িতে ফিরে আসেন।

সেখানে অবস্থান কালে পিংকীকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাতে পিংকী রাজি হননি। এতে ২০১১ সালের ২৭ মে দুপুরে বাড়ির লোকজনের অনুপস্থিতে পিংকীর মুখে গামছা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করেন রাসেল। লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখে পালিয়ে যান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD