শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মায় ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ।

বুধবার ভোরে পূর্ব ছিডারচরের উজানের অদূরে পদ্মা নদীতে উজ্জ্বল নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকালে মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, সকালে কাতল মাছটি পাইকারি দরে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এর পর মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD