শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কবর খুঁড়তে মাটিতে কোপ দেওয়ার পরই মারা গেলেন যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কবর খুঁড়তে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম বাবুল মিয়া (৪০)। তিনি নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে।

নান্দাইল সদর ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আ. হালিম জানান, মঙ্গলবার নান্দাইল সদরে বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান।

বুধবার সকালে পারিবারিক গোরস্তানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। এ সময় মাটিতে কোদালের কোপ দিয়েই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি।

পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহামুদুর রশিদ জানান, ওই ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

তবে ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD